বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পলাশ

কন্যা সন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

পরিচালক কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান পলাশ।

এবার পর্দার সেই ব্যাচেলর ইমেজ ছাপিয়ে বাস্তব জীবনেও গুরুদায়িত্ব এলো তার কাঁধে।

আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’

পলাশের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন অভিনন্দন জানাতে। মজার ছলে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনারে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটা দিনে বাবা হলেন আপনি।’

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন পলাশ।

Tag :
জনপ্রিয়

বাবা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পলাশ

আপডেট ১১:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬