বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রমযানে ইবি শিক্ষার্থীরা পাচ্ছে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার

পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’।

জানা যায়, সাহরিতে সকল হলের ডাইনিং ম্যানেজারদের কাছে আগে থেকেই রাখা নির্দিষ্ট খাতাতে শুধুমাত্র টোকেনের মূল্য ও স্বাক্ষর করেই শিক্ষার্থীরা সাহরি নিতে পারবে। এক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর কোনো পরিচয় লেখার প্রয়োজন নেই। এছাড়া সেন্ট্রাল ফিল্ডে সবাই একসাথে বসে ইফতার করা হবে। সেখানে মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে।

জানা গেছে, সংগঠনটির অভ্যন্তরীণ ফান্ড ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তায় এ প্রজেক্টের আয়োজন করা হইছে। তবে যদি প্রজেক্টে অধিক সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ হলে সেক্ষেত্রে ক্রাউড ফান্ডিং করা হতে পারে। তবে সেটা প্রয়োজনীয়তার উপর নির্ভর করে বলে জানা যায়

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক আমির ফয়সাল বলেন, হ্যান্ডস ফর হিউম্যানিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য ফ্রী সাহরি ও ইফতার প্রজেক্ট। আশাকরি এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন। পবিত্র মাহে রমজানে আমাদের সম্মানিত রোজাদার ভাইবোনদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Tag :
জনপ্রিয়

রমযানে ইবি শিক্ষার্থীরা পাচ্ছে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার

আপডেট ১২:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬