সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
স্প্যানিশ ফুটবল

রাফিনিয়াকে ঘিরে ‘কিছুটা স্বস্তি’ থাকলেও র‌্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক

জিরোনা ম্যাচের আগে দুই রকম খবর পেয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে ফেরার পথে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। কিন্তু মার্কাস র‌্যাশফোর্ড এখনও সেরে ওঠেননি পুরোপুরি। তাকে পাওয়া নিয়ে তাই অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি এখনও।

কোপা দের রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে বিধস্ত হওয়া বার্সেলোনা সোমবার লা লিগায় খেলবে জিরোনার বিপক্ষে। লিগ টেবিলে রেয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষে ফিরতে হলে জিততে হবে হান্সি ফ্লিকের দলকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বার্সেলোনার জন্য স্বস্তির খবর হয়ে এসেছে পেদ্রি ও রাফিনিয়ার ফেরার সম্ভাবনা। পেদ্রির ফেরা নিয়ে অবশ্য নিশ্চয়তা নেই খুব একটা। তবে দিয়ারিও এএস জানিয়েছে, আতলেতিকোর বিপক্ষে খেলতে না পারা রাফিনিয়ার জিরোনা ম্যাচে খেলা অনেকটাই নিশ্চিত।

বার্সেলোনার আক্রমণভাগের বাঁ দিকে রাফিনিয়ার জায়গা নিতে পারেন র‌্যাশফোর্ড, কিন্তু হাঁটুর চোটের কারণে আতলেতিকোর বিপক্ষে খেলতে পারেননি এই ইংলিশ ফরোয়ার্ড। স্প্যানিশ গণমাধ্যমের খবর, তার হাঁটুর চোটের উন্নতির লক্ষণ নেই। পেদ্রি, গাভি, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের মতো র‌্যাশফোর্ডেরও তাই জিরোনার বিপক্ষে খেলার সম্ভাবনা নেই।

লিগ টেবিলে এ মুহূর্তে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

Tag :
জনপ্রিয়

স্প্যানিশ ফুটবল

রাফিনিয়াকে ঘিরে ‘কিছুটা স্বস্তি’ থাকলেও র‌্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক

আপডেট ০৮:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬